বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা, রেলওয়ে জাদুঘর ও ঐতিহাসিক ‘প্রেসিডেন্ট সেলুন’ পরিদর্শন করেছেন।
এ সময় রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানান সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদ, কার্য ব্যবস্থাপক, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতিহা তাকলিমা এবং রেলওয়ে ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত রেলওয়ে কারখানার বিভিন্ন শপ ঘুরে দেখেন এবং কারখানার উৎপাদন কার্যক্রম ও বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন। পরে তিনি রেলওয়ে জাদুঘর পরিদর্শন করেন। এ সময় ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘প্রেসিডেন্ট সেলুন’ও পরিদর্শন করেন তিনি।
সফরের স্মৃতি হিসেবে সৈয়দপুর রেলওয়ে কারখানার বাগানে একটি বৃক্ষ রোপণ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন ডিয়ান ডাওকে, আমেরিকান দূতাবাসের কর্মকর্তা মো. সৈয়দ ফাওজুস সালেহীন, পলিটিক্যাল স্পেশালিস্ট মি. ফিরোজ আহমেদসহ অন্যান্য সফরসঙ্গী।
পরে রাষ্ট্রদূত সফরসঙ্গীদের নিয়ে সৈয়দপুর শহরের ঐতিহাসিক চিনি মসজিদ ও খ্রিস্টীয় ক্যাথলিক চার্চ পরিদর্শন করেন।
স্থানীয়দের মতে, এর আগে কোনো বিদেশি রাষ্ট্রদূত সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে আসেননি। মার্কিন রাষ্ট্রদূতের এই পরিদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশ রেলওয়ের ঐতিহ্যবাহী এ উৎপাদন কারখানাটি বহির্বিশ্বে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন