সাভারে বিরুলিয়ায় এমপির জুম্মার নামাজ আদায় ও মতবিনিময় করেন
সাভার ও আশুলিয়ার গণমানুষের নেতা ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু আজ বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর আবাসন সংলগ্ন সাংবাদিক সোসাইটি জামে মসজিদে পবিত্র জুম’আর নামাজ আদায় করেছেন।
আজ শুক্রবার নামাজ শেষে তিনি সাংবাদিক সোসাইটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক সৌজন্য মতবিনিময় সভায় মিলিত হন।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী মোহাম্মদ আমির শিরালী এবং সাধারণ সম্পাদকসহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। বিশেষ করে সাংবাদিকদের এই আবাসনের চারপাশের পরিবেশ এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় বিরুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী মোহাম্মদ আমির শিরালী ও সেক্রেটারি শাহীন এলাকার বিভিন্ন সমস্যার কথা নেতার সামনে তুলে ধরেন এবং ডা. সালাউদ্দিন বাবুর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। নামাজ শেষে ডা. সালাউদ্দিন বাবু উপস্থিত সাধারণ মুসল্লি ও এলাকাবাসীর সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
অনুষ্ঠানে সাংবাদিক সোসাইটির সদস্যবৃন্দ ছাড়াও বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন