ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

বদলগাছিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁদ পেতে প্রতারণা ও ছিনতাই: ২ জন গ্রেপ্তার, মোটরসাইকেল উদ্ধার

​

পুলিশ সুপারের দিকনির্দেশনায় নওগাঁর বদলগাছী উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি খুলে প্রতারণা ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই তরুণকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় ছিনতাই হওয়া মোটরসাইকেলসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

​পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখ সন্ধ্যায় বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের হট শাপিলা গ্রামের বসাকপাড়া এলাকার কেওড়াতলা মন্দিরের সামনে পাকা রাস্তায় ছিনতাইয়ের ঘটনা ঘটে। মামলার বাদী মো. হুমায়ুন কবির (৪৫) সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে আসামিদের আমন্ত্রণে মোটরসাইকেলযোগে ওই স্থানে পৌঁছান।

​এ সময় ওত পেতে থাকা সিয়াম (১৮) ও রোহিত (১৮) সহ অজ্ঞাতনামা আরও ১-২ জন মিলে হুমায়ুন কবিরের পথরোধ করে এবং এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে তারা জোরপূর্বক তার ব্যবহৃত মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ ৯০০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ভিকটিমের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা মালামাল নিয়ে চম্পট দেয়।

​ঘটনার পরপরই ভুক্তভোগী মো. হুমায়ুন কবির বাদী হয়ে বদলগাছী থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে থানায় নিয়মিত মামলা রুজু হলে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাঠে নামে বদলগাছী থানা পুলিশের একটি বিশেষ টিম। থানা এলাকার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে। তারা স্বীকার করেছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সুকৌশলে বিভিন্ন তরুণী ও নারীর ছবি ও কণ্ঠস্বর ব্যবহার করে যুবকদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলত। পরবর্তীতে সুযোগ বুঝে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল ও ভয়ভীতি দেখিয়ে অর্থবিত্ত হাতিয়ে নেওয়াই ছিল তাদের মূল পেশা।

​বদলগাছী থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ চক্রের সাথে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় এ ধরনের সাইবার অপরাধ ও ছিনতাই রোধে পুলিশের তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বদলগাছিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁদ পেতে প্রতারণা ও ছিনতাই: ২ জন গ্রেপ্তার, মোটরসাইকেল উদ্ধার

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত