প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
মিজানুর রহমান মহসিন ||
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা, রেলওয়ে জাদুঘর ও ঐতিহাসিক ‘প্রেসিডেন্ট সেলুন’ পরিদর্শন করেছেন।এ সময় রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানান সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদ, কার্য ব্যবস্থাপক, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতিহা তাকলিমা এবং রেলওয়ে ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত রেলওয়ে কারখানার বিভিন্ন শপ ঘুরে দেখেন এবং কারখানার উৎপাদন কার্যক্রম ও বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন। পরে তিনি রেলওয়ে জাদুঘর পরিদর্শন করেন। এ সময় ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘প্রেসিডেন্ট সেলুন’ও পরিদর্শন করেন তিনি।সফরের স্মৃতি হিসেবে সৈয়দপুর রেলওয়ে কারখানার বাগানে একটি বৃক্ষ রোপণ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।এ সময় তাঁর সঙ্গে ছিলেন ডিয়ান ডাওকে, আমেরিকান দূতাবাসের কর্মকর্তা মো. সৈয়দ ফাওজুস সালেহীন, পলিটিক্যাল স্পেশালিস্ট মি. ফিরোজ আহমেদসহ অন্যান্য সফরসঙ্গী।পরে রাষ্ট্রদূত সফরসঙ্গীদের নিয়ে সৈয়দপুর শহরের ঐতিহাসিক চিনি মসজিদ ও খ্রিস্টীয় ক্যাথলিক চার্চ পরিদর্শন করেন।স্থানীয়দের মতে, এর আগে কোনো বিদেশি রাষ্ট্রদূত সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে আসেননি। মার্কিন রাষ্ট্রদূতের এই পরিদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশ রেলওয়ের ঐতিহ্যবাহী এ উৎপাদন কারখানাটি বহির্বিশ্বে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত