ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

মাদক ও কিশোর অপরাধকে 'লাল কার্ড': বরুড়ায় শিক্ষার্থীদের সচেতনতামূলক শপথ

কুমিল্লার বরুড়া উপজেলার শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার প্রতিরোধে এক সচেতনতামূলক মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১৩ আগস্ট) টিফিনের টাকা বাঁচিয়ে পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আমিন নার্গিসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মো. রেজাউল করিম মজুমদার, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এবং সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মারুফ। এছাড়া সংগঠনের প্রতিনিধি ইয়াছিন, শামীম, সিহাব, আরাফাত, তুহিন, সিয়ামসহ অনেকে উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে ওসি কাজী নাজমুল হক বলেন, "মাদক ও কিশোর অপরাধ তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করছে, আর মোবাইল ফোনের অপব্যবহার শিক্ষার্থীদের মনোযোগ ব্যাহত করছে। সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে মাদক, বাল্যবিয়ে, অপরাধ ও প্রযুক্তির অপব্যবহারকে 'না' বলতে হবে।" তিনি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

​আলোচনা শেষে শিক্ষার্থীদের মাদক, অপসংস্কৃতি ও সামাজিক অপরাধ থেকে দূরে থেকে সৎ চরিত্র গঠনে শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

​উল্লেখ্য, দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মাঝে সামাজিক সচেতনতা তৈরিতে গত ১৫ বছর ধরে কাজ করে যাচ্ছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন 'লাল সবুজ উন্নয়ন সংঘ'। এ পর্যন্ত সংস্থাটি প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের আওতায় এনেছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মাদক ও কিশোর অপরাধকে 'লাল কার্ড': বরুড়ায় শিক্ষার্থীদের সচেতনতামূলক শপথ

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

কুমিল্লার বরুড়া উপজেলার শাহের বানু আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার প্রতিরোধে এক সচেতনতামূলক মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১৩ আগস্ট) টিফিনের টাকা বাঁচিয়ে পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আমিন নার্গিসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মো. রেজাউল করিম মজুমদার, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এবং সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মারুফ। এছাড়া সংগঠনের প্রতিনিধি ইয়াছিন, শামীম, সিহাব, আরাফাত, তুহিন, সিয়ামসহ অনেকে উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে ওসি কাজী নাজমুল হক বলেন, "মাদক ও কিশোর অপরাধ তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করছে, আর মোবাইল ফোনের অপব্যবহার শিক্ষার্থীদের মনোযোগ ব্যাহত করছে। সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে মাদক, বাল্যবিয়ে, অপরাধ ও প্রযুক্তির অপব্যবহারকে 'না' বলতে হবে।" তিনি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

​আলোচনা শেষে শিক্ষার্থীদের মাদক, অপসংস্কৃতি ও সামাজিক অপরাধ থেকে দূরে থেকে সৎ চরিত্র গঠনে শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

​উল্লেখ্য, দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের মাঝে সামাজিক সচেতনতা তৈরিতে গত ১৫ বছর ধরে কাজ করে যাচ্ছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সংগঠন 'লাল সবুজ উন্নয়ন সংঘ'। এ পর্যন্ত সংস্থাটি প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের আওতায় এনেছে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত