ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

এসএসসিতে সৈয়দপুর ক্যান্ট পাবলিকের ঈর্ষণীয় সাফল্য

এসএসসি পরীক্ষার ফলাফলে আবারও ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। উত্তরবঙ্গের অন্যতম খ্যাতনামা এ শিক্ষাপ্রতিষ্ঠান এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে।

প্রতিষ্ঠানটির বাংলা ও ইংলিশ ভার্সন মিলিয়ে মোট ২৭৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৭৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৯ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২১৮ জন, যা মোট পরীক্ষার্থীর ৭৯ দশমিক ৫৬ শতাংশ। এছাড়া ১৩৫ জন শিক্ষার্থী সব বিষয়ে জিপিএ-৫ অর্জন করেছে।

ফলাফলে বাংলা ভার্সনের শিক্ষার্থীরাও উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। এ ভার্সনে ২০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা ৮০ দশমিক ৮ শতাংশ। তাদের মধ্যে ১৩১ জন সব বিষয়ে জিপিএ-৫ অর্জন করেছে।

অন্যদিকে, ইংলিশ ভার্সনে ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ ভার্সনে জিপিএ-৫ পাওয়ার হার ৬৬ দশমিক ৬৭ শতাংশ। এর মধ্যে চারজন শিক্ষার্থী সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, এ সাফল্যের পেছনে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ, পিএসসি, জি, আর্টিলারির নেতৃত্ব এবং শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ মাসউদুর রাহমান, পিএসসি ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিকে, ঈর্ষণীয় ফলাফলে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

এসএসসিতে সৈয়দপুর ক্যান্ট পাবলিকের ঈর্ষণীয় সাফল্য

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত