প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
এসএসসিতে সৈয়দপুর ক্যান্ট পাবলিকের ঈর্ষণীয় সাফল্য
মিজানুর রহমান মহসিন ||
এসএসসি পরীক্ষার ফলাফলে আবারও ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। উত্তরবঙ্গের অন্যতম খ্যাতনামা এ শিক্ষাপ্রতিষ্ঠান এবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে।প্রতিষ্ঠানটির বাংলা ও ইংলিশ ভার্সন মিলিয়ে মোট ২৭৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৭৩ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৯ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২১৮ জন, যা মোট পরীক্ষার্থীর ৭৯ দশমিক ৫৬ শতাংশ। এছাড়া ১৩৫ জন শিক্ষার্থী সব বিষয়ে জিপিএ-৫ অর্জন করেছে।ফলাফলে বাংলা ভার্সনের শিক্ষার্থীরাও উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। এ ভার্সনে ২০২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা ৮০ দশমিক ৮ শতাংশ। তাদের মধ্যে ১৩১ জন সব বিষয়ে জিপিএ-৫ অর্জন করেছে।অন্যদিকে, ইংলিশ ভার্সনে ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এ ভার্সনে জিপিএ-৫ পাওয়ার হার ৬৬ দশমিক ৬৭ শতাংশ। এর মধ্যে চারজন শিক্ষার্থী সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে।প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, এ সাফল্যের পেছনে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ, পিএসসি, জি, আর্টিলারির নেতৃত্ব এবং শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ মাসউদুর রাহমান, পিএসসি ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।এদিকে, ঈর্ষণীয় ফলাফলে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। উত্তীর্ণ সব শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত