ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে বাবার মৃত্যু

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে বাবা মহাতাব সরকার (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে নওগাঁ শহরের বনানীপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে সুমন পলাতক রয়েছে। নিহত মহাতাব সরকার পেশায় একজন রিকশা চালক ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সুমন গত কয়েক বছর আগে মাদকের সাথে জড়িয়ে পড়ে। এ নিয়ে সংসারে প্রায় ঝগড়া হতো এবং অশান্তি লেগেই থাকতো।

রোববার রাত ১২ টার দিকে রাগারাগির এক পর্যায়ে সুমন তার বাবার হাত ধরে জোর করে ঘর থেকে বের করে বাড়ির উঠানে কাঠের বাটাম দিয়ে শরীরে কয়েকটি আঘাত করে এবং ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে বাবার মৃত্যু

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে বাবা মহাতাব সরকার (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে নওগাঁ শহরের বনানীপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে সুমন পলাতক রয়েছে। নিহত মহাতাব সরকার পেশায় একজন রিকশা চালক ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সুমন গত কয়েক বছর আগে মাদকের সাথে জড়িয়ে পড়ে। এ নিয়ে সংসারে প্রায় ঝগড়া হতো এবং অশান্তি লেগেই থাকতো।

রোববার রাত ১২ টার দিকে রাগারাগির এক পর্যায়ে সুমন তার বাবার হাত ধরে জোর করে ঘর থেকে বের করে বাড়ির উঠানে কাঠের বাটাম দিয়ে শরীরে কয়েকটি আঘাত করে এবং ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত