প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬
নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে বাবার মৃত্যু
রাজু ইসলাম, উপজেলা প্রতিনিধি ||
নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে বাবা মহাতাব সরকার (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।সোমবার ভোরে নওগাঁ শহরের বনানীপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে সুমন পলাতক রয়েছে। নিহত মহাতাব সরকার পেশায় একজন রিকশা চালক ছিলেন।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সুমন গত কয়েক বছর আগে মাদকের সাথে জড়িয়ে পড়ে। এ নিয়ে সংসারে প্রায় ঝগড়া হতো এবং অশান্তি লেগেই থাকতো।রোববার রাত ১২ টার দিকে রাগারাগির এক পর্যায়ে সুমন তার বাবার হাত ধরে জোর করে ঘর থেকে বের করে বাড়ির উঠানে কাঠের বাটাম দিয়ে শরীরে কয়েকটি আঘাত করে এবং ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেন।নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত