গাজীপুরের কালীগঞ্জে এক যুবককে চাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে এবং অপহরণকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা ফরহাদুল ইসলাম (৩৩) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় কর্মরত ছিলেন। গত ১৬ জুন তাকে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কালীগঞ্জ এলাকায় ডেকে আনা হয়। পরে তাকে একটি বাগানবাড়িতে আটকে রেখে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
অভিযোগে বলা হয়, অপহরণকারীরা ফরহাদুল ইসলামকে মারধর ও নির্যাতন করে। প্রাণনাশের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে বিকাশের মাধ্যমে একাধিক কিস্তিতে টাকা আদায় করা হয়। মুক্তিপণের বাকি টাকা না পেয়ে তাকে আরও নির্যাতন করা হয়।
পুলিশ জানায়, বিমান বন্দর থানায় জিডির প্রেক্ষিতে লোকেশন টেক করে কালীগঞ্জে দেখানো হয গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ জুন ভোরে কালীগঞ্জের জামালপুর এলাকায় ভোড়ে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে সিএনজি উদ্ধার করা হয় এবং সিএনজি চালকসহ অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মুক্তিপণের কিছু টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নোয়াখালীর চাটখালী উপজেলার ইমাম হোসেন (৩৮), ইমরান হোসেন (৩১) এবং কালীগঞ্জের দুলাল (৪০)। এ ঘটনায় কালীগঞ্জ থানায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো জাকির হোসেন জানিয়েছে,আমাদের অফিসারদের তাৎক্ষণিক অভিযানে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলাটির তদন্ত চলছে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন