ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

মুজিবুর রহমান

মুজিবুর রহমান


কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ জনের কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সোমবাজার, তুমলিয়া, ফুলদি ও বক্তারপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অপরাধে ১৩টি মামলায় ৫ হাজার ১০০ টাকা অর্থদণ্ড এবং ৩ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।বুধবার (১ জুলাই ২০২৬) এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জাকিয়া সরওয়ার লিমা।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ৩টি মামলায় ৩ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ও ৯২ ধারায় ১০টি মামলায় মোট ৫ হাজার ১০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম এবং বেঞ্চ সহকারী ছিলেন মাহবুবুল ইসলাম।নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ এবং সড়ক পরিবহনে শৃঙ্খলা নিশ্চিত করতে

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ জনের কারাদণ্ড