ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

কালীগঞ্জে ভ্রম্যমান আদালতে জরিমানা

কালীগঞ্জে ভ্রম্যমান আদালতে জরিমানা

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বাসাইর বাজারে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।  রবিবার (১৪ জুন) পরিচালিত এ অভিযানে দুইটি মামলায় মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ, গাজীপুর, জনাব জাকিয়া সরওয়ার লিমা।

অভিযানে দেখা যায়, চাল পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রে পাটজাত বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করা হচ্ছে, যা পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর পরিপন্থী। 

এ অপরাধে আইনের ১৪ ধারা মোতাবেক দুইটি মামলায় যথাক্রমে সিফাতুল্লাহকে ৩ হাজার টাকা এবং আব্দুল মান্নানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কৃষিবিদ মো. আজিমউল ইসলাম, পাট উন্নয়ন কর্মকর্তা, পাট অধিদপ্তর, গাজীপুর।  বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন মাহবুবুল ইসলাম।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশ সুরক্ষা, পাট শিল্পের উন্নয়ন এবং সরকারি আইন বাস্তবায়নের স্বার্থে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের আইন মেনে পাটজাত বস্তা ব্যবহারের আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


কালীগঞ্জে ভ্রম্যমান আদালতে জরিমানা

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বাসাইর বাজারে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।  রবিবার (১৪ জুন) পরিচালিত এ অভিযানে দুইটি মামলায় মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ, গাজীপুর, জনাব জাকিয়া সরওয়ার লিমা।

অভিযানে দেখা যায়, চাল পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রে পাটজাত বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করা হচ্ছে, যা পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর পরিপন্থী। 

এ অপরাধে আইনের ১৪ ধারা মোতাবেক দুইটি মামলায় যথাক্রমে সিফাতুল্লাহকে ৩ হাজার টাকা এবং আব্দুল মান্নানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কৃষিবিদ মো. আজিমউল ইসলাম, পাট উন্নয়ন কর্মকর্তা, পাট অধিদপ্তর, গাজীপুর।  বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন মাহবুবুল ইসলাম।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশ সুরক্ষা, পাট শিল্পের উন্নয়ন এবং সরকারি আইন বাস্তবায়নের স্বার্থে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের আইন মেনে পাটজাত বস্তা ব্যবহারের আহ্বান জানানো হয়।


BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত