ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

ধামরাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

ধামরাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের খড়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে শোভাযাত্রা, সচেতনতামূলক আলোচনা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দ্য হাঙ্গারি (এফএইচ অ্যাসোসিয়েশন)-এর উদ্যোগে শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ বছরের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল “প্লাস্টিক দূষণ রোধ করি”। এ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সুরক্ষা, প্লাস্টিক দূষণ হ্রাস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অর্ধদিবসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পরিবেশ সংরক্ষণ বিষয়ে আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। পরে উপস্থিত নারী-পুরুষদের মাঝে ২২৫টি শার্ট বিতরণ করা হয়।

পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় বিভিন্ন স্লোগান দেন। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সমাজকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে শহীদ আবুল হোসেন ক্লাবের তরুণ সদস্যরা বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন এবং প্লাস্টিক বর্জ্য অপসারণ করেন। পরে আরেকটি শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা প্লাস্টিক দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।

ফুড ফর দ্য হাঙ্গারি (এফএইচ অ্যাসোসিয়েশন)-এর উন্নয়ন সহায়ক বাবুলাল হেমব্রম বলেন, “এ ধরনের কার্যক্রমের মাধ্যমে মানুষকে পরিবেশ বিষয়ে আরও সচেতন করার চেষ্টা করা হচ্ছে। প্রতিবছরই আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করি এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এফএইচ অ্যাসোসিয়েশনের এ উদ্যোগকে সময়োপযোগী ও পরিবেশবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।

অর্ধদিবসব্যাপী কর্মসূচি পরিবেশ রক্ষার অঙ্গীকার ও সচেতনতামূলক স্লোগানের মধ্য দিয়ে শেষ হয়।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ধামরাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত