প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬
ধামরাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
আব্দুল্লাহ আল মামুন ||
ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের খড়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে শোভাযাত্রা, সচেতনতামূলক আলোচনা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দ্য হাঙ্গারি (এফএইচ অ্যাসোসিয়েশন)-এর উদ্যোগে শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় এ কর্মসূচির আয়োজন করা হয়।এ বছরের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য ছিল “প্লাস্টিক দূষণ রোধ করি”। এ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ সুরক্ষা, প্লাস্টিক দূষণ হ্রাস এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অর্ধদিবসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।অনুষ্ঠানের শুরুতে পরিবেশ সংরক্ষণ বিষয়ে আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। পরে উপস্থিত নারী-পুরুষদের মাঝে ২২৫টি শার্ট বিতরণ করা হয়।পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় বিভিন্ন স্লোগান দেন। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, সমাজকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের অংশ হিসেবে শহীদ আবুল হোসেন ক্লাবের তরুণ সদস্যরা বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন এবং প্লাস্টিক বর্জ্য অপসারণ করেন। পরে আরেকটি শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা প্লাস্টিক দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন।ফুড ফর দ্য হাঙ্গারি (এফএইচ অ্যাসোসিয়েশন)-এর উন্নয়ন সহায়ক বাবুলাল হেমব্রম বলেন, “এ ধরনের কার্যক্রমের মাধ্যমে মানুষকে পরিবেশ বিষয়ে আরও সচেতন করার চেষ্টা করা হচ্ছে। প্রতিবছরই আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করি এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এফএইচ অ্যাসোসিয়েশনের এ উদ্যোগকে সময়োপযোগী ও পরিবেশবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।অর্ধদিবসব্যাপী কর্মসূচি পরিবেশ রক্ষার অঙ্গীকার ও সচেতনতামূলক স্লোগানের মধ্য দিয়ে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক ঃ আব্দুর রাকিব
কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত