ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

সোনারগাঁয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি, অপপ্রচারের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের লাধুরচর এলাকায় একটি নির্মাণাধীন পোল্ট্রি ফিড কারখানাকে কেন্দ্র করে শিল্পদ্যোক্তা সাইফুল ইসলাম বাবুকে (৫৭) প্রাণনাশের হুমকি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে স্থানীয় তিন ব্যক্তির বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্তরা হলেন,  লাবুরচর এলাকার মৃত হাবিবুল্লাহ মাস্টারের ছেলে শাহীন (৩২) ও মোঃ শামিম (৪২) এবং আব্দুল জব্বারের ছেলে আনোয়ার মেম্বার (৪৫)।

সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, ভুক্তভোগী সাইফুল ইসলাম বাবু লাধুরচর এলাকায় একটি পোল্ট্রি ফিড কোম্পানি স্থাপনের কাজ শুরু করার পর থেকেই বিবাদীরা তাকে বাধা দিয়ে আসছেন। জমি কেনা থেকে শুরু করে কারখানা নির্মাণ পর্যন্ত প্রতিটি ধাপে তাকে নানাভাবে ভয়ভীতি দেখানো হয়েছে। অভিযোগ রয়েছে, বিবাদীরা তাকে রাজনৈতিক তকমা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন ও মানহানিকর তথ্য ছড়িয়ে ব্যবসায়িক সুনাম নষ্ট করার চেষ্টা করছেন।

সর্বশেষ গত ১৯ মার্চ ২০২৬ তারিখ রাতে জহিরুল মেম্বারের সমিতির অফিসে থাকাকালীন ১নং বিবাদী শাহীন মোবাইলে ফোন করে জহিরুল মেম্বার ও সাইফুল ইসলাম বাবুকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ভদ্রভাবে কথা বলতে বললে বিবাদী ক্ষিপ্ত হয়ে তাদের দুজনকে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী সাইফুল ইসলাম বাবু বলেন, বিবাদীরা খারাপ প্রকৃতির মানুষ। তারা আমাকে এবং আমার প্রতিষ্ঠানকে বড় ধরণের ক্ষতি করার পরিকল্পনা করছে। আমি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি, অপপ্রচারের অভিযোগ

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত