ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কুমিল্লার দেবীদ্বারে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে আব্দুল খালেক (৬৫) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার ধামতী ইউনিয়নের দক্ষিণখাড় গ্রামের একটি বাড়ির পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত আব্দুল খালেক ওই গ্রামের মৃত জুনাব আলীর ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে দক্ষিণখাড় গ্রামের আলী আজ্জমের বসতঘরের পাশের ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) সাগর বড়ুয়া এবং ওসি (তদন্ত) ইমাম হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

​নিহতের ছেলে সোহাগ মিয়া বাবার লাশ শনাক্ত করে জানান, গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে 'নশু মার্কেটের' এক ফার্মেসি থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে তার বাবা নিখোঁজ হন। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

​উদ্ধারের সময় নিহতের হাতে একটি টর্চলাইট শক্ত করে ধরা অবস্থায় পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

​দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি সার্বিক) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক বা হার্ট অ্যাটাক করে বৃদ্ধ ডোবায় পড়ে মারা গিয়ে থাকতে পারেন। তবুও মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লার দেবীদ্বারে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে আব্দুল খালেক (৬৫) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার ধামতী ইউনিয়নের দক্ষিণখাড় গ্রামের একটি বাড়ির পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত আব্দুল খালেক ওই গ্রামের মৃত জুনাব আলীর ছেলে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে দক্ষিণখাড় গ্রামের আলী আজ্জমের বসতঘরের পাশের ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) সাগর বড়ুয়া এবং ওসি (তদন্ত) ইমাম হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

​নিহতের ছেলে সোহাগ মিয়া বাবার লাশ শনাক্ত করে জানান, গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে 'নশু মার্কেটের' এক ফার্মেসি থেকে ওষুধ কিনে বাড়ি ফেরার পথে তার বাবা নিখোঁজ হন। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।

​উদ্ধারের সময় নিহতের হাতে একটি টর্চলাইট শক্ত করে ধরা অবস্থায় পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

​দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি সার্বিক) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক বা হার্ট অ্যাটাক করে বৃদ্ধ ডোবায় পড়ে মারা গিয়ে থাকতে পারেন। তবুও মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত