ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

​কুমিল্লায় বিষাক্ত কেমিক্যালে কলা পাকানোর দায়ে আড়ৎকে ৫০ হাজার টাকা জরিমানা, জনসম্মুখে কলা ধ্বংস

কুমিল্লায় অপরিপক্ব কলা বিষাক্ত রাসায়নিক কেমিক্যাল দিয়ে পাকানোর অভিযোগে একটি কলার আড়ৎকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে রাসায়নিক কেমিক্যাল দিয়ে পাকানো কলাগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।

​সোমবার (১৯ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর আদর্শ সদর উপজেলার স্টেশন রোড ও রেসকোর্স এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে 'হালিমের কলার আড়ৎ' নামের প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

​ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে চালানো এ অভিযানে হালিমের কলার আড়তে অপরিপক্ব কলা দ্রুত পাকানোর জন্য ক্ষতিকর রাসায়নিক কেমিক্যাল ব্যবহারের বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। পরে আইন অনুযায়ী আড়ৎটিকে জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের কাজ থেকে বিরত থাকার শর্তে জনসম্মুখে মুচলেকা নিয়ে সংশোধনের সুযোগ দেওয়া হয়।

​এছাড়া অভিযান চলাকালে ওই এলাকার মুদি দোকান ও এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রতিষ্ঠানগুলোতে তদারকি চালানো হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বাজারে মূল্য তালিকা প্রদর্শন ও নিয়ম মেনে পণ্য বিক্রির নির্দেশনা দিয়ে সতর্ক করা হয়।

​জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন কুমিল্লার উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি চৌকস দল।

​অভিযান শেষে সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারের সকল অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে এমন তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

​কুমিল্লায় বিষাক্ত কেমিক্যালে কলা পাকানোর দায়ে আড়ৎকে ৫০ হাজার টাকা জরিমানা, জনসম্মুখে কলা ধ্বংস

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লায় অপরিপক্ব কলা বিষাক্ত রাসায়নিক কেমিক্যাল দিয়ে পাকানোর অভিযোগে একটি কলার আড়ৎকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে রাসায়নিক কেমিক্যাল দিয়ে পাকানো কলাগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।

​সোমবার (১৯ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর আদর্শ সদর উপজেলার স্টেশন রোড ও রেসকোর্স এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে 'হালিমের কলার আড়ৎ' নামের প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

​ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে চালানো এ অভিযানে হালিমের কলার আড়তে অপরিপক্ব কলা দ্রুত পাকানোর জন্য ক্ষতিকর রাসায়নিক কেমিক্যাল ব্যবহারের বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। পরে আইন অনুযায়ী আড়ৎটিকে জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের কাজ থেকে বিরত থাকার শর্তে জনসম্মুখে মুচলেকা নিয়ে সংশোধনের সুযোগ দেওয়া হয়।

​এছাড়া অভিযান চলাকালে ওই এলাকার মুদি দোকান ও এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রতিষ্ঠানগুলোতে তদারকি চালানো হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বাজারে মূল্য তালিকা প্রদর্শন ও নিয়ম মেনে পণ্য বিক্রির নির্দেশনা দিয়ে সতর্ক করা হয়।

​জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন কুমিল্লার উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন এবং কুমিল্লা জেলা পুলিশের একটি চৌকস দল।

​অভিযান শেষে সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারের সকল অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে এমন তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত