ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

সাভারে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

সাভারের চাপাইন দক্ষিণপাড়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ নজরুল ইসলামের (৫৭) অনুপস্থিতির সুযোগে বসতবাড়ির কাঁঠাল গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় দুইজনের বিরুদ্ধে। পরবর্তীতে এ বিষয়ে প্রতিবাদ জানালে ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী মোঃ নজরুল ইসলাম বাদী হয়ে চকিদার জাকির (৪০) ও মরিয়ম বেগমের (৪৫) বিরুদ্ধে সাভার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ স‚ত্রে জানা যায়, সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। তিনি সাভারের চাপাইন দক্ষিণপাড়ায় ৩.৭৫ শতাংশ জমিতে বসতবাড়ি নির্মাণ করে বিগত ২৮ বছর ধরে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। গত ১২ অক্টোবর সকাল সাভারের বাসা থেকে চিকিৎসার জন্য তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান। চিকিৎসা ও ওষুধ গ্রহণ শেষে পরদিন ১৩ অক্টোবর সকালে বাসায় ফিরে এসে তিনি দেখতে পান তার বসতবাড়ির কয়েকটি কাঁঠাল গাছ কেটেছে। পরবর্তীতে খোঁজ নিয়ে ভুক্তভোগী জানতে পারেন, প্রতিবেশী মরিয়ম বেগমের হুকুমে চকিদার জাকির তার বাসার দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে ওই গাছ কেটে ফেলে।

ভুক্তভোগী সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম জানান, বিবাদীরা অনধিকার প্রবেশ করে তার বড় ধরনের আর্থিক ও মানসিক ক্ষতি সাধন করেছে। চিকিৎসা শেষে বাড়ি ফিরে এমন ঘটনার সম্মুখীন হয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ন্যায়বিচার ও আইনগত প্রতিকার পেতে তিনি বাধ্য হয়ে সাভার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সাভারে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত