ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

সিংগাইরে ৮৪ পূজামণ্ডপে শিল্পপতি অনিরুদ্ধ রায়ের ১৬ লাখ ৮০ হাজার টাকা অনুদান

মানিকগঞ্জের  সিংগাইরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮৪টি পূজামণ্ডপে ১৬ লাখ ৮০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন শিল্পপতি অনিরুদ্ধ রায়। প্রতিটি পূজামণ্ডপে দেওয়া হয়েছে ২০ হাজার টাকা করে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লায় রায় বাড়ির গীতা রায় ভবনে ‘শ্রীমতি গীতা রায়ের দুর্গোৎসব সহায়তা প্রদান অনুষ্ঠান-২০২৬’ আয়োজন করা হয়। অনুষ্ঠানে পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিল্পপতি অনিরুদ্ধ রায়। উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. সজিব কুমার সাহা সভা সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির ও সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলার ৮৪টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত সুবিধাভোগীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সিংগাইরে ৮৪ পূজামণ্ডপে শিল্পপতি অনিরুদ্ধ রায়ের ১৬ লাখ ৮০ হাজার টাকা অনুদান

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

মানিকগঞ্জের  সিংগাইরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৮৪টি পূজামণ্ডপে ১৬ লাখ ৮০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন শিল্পপতি অনিরুদ্ধ রায়। প্রতিটি পূজামণ্ডপে দেওয়া হয়েছে ২০ হাজার টাকা করে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লায় রায় বাড়ির গীতা রায় ভবনে ‘শ্রীমতি গীতা রায়ের দুর্গোৎসব সহায়তা প্রদান অনুষ্ঠান-২০২৬’ আয়োজন করা হয়। অনুষ্ঠানে পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিল্পপতি অনিরুদ্ধ রায়। উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ডা. সজিব কুমার সাহা সভা সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির ও সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলার ৮৪টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত সুবিধাভোগীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত