ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন সাংবাদিকদের

খুলনায় নবনিযুক্ত রেঞ্জ ডিআইজি মো. রেজাউল করিমের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় প্রশ্ন করার সুযোগ না দেওয়া এবং ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সভা বর্জন করে বেরিয়ে গেছেন খুলনায় কর্মরত সাংবাদিকরা।

রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টার দিকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের অভিযোগ, মতবিনিময় সভার আয়োজন করা হলেও সেখানে তাঁদের বক্তব্য উপস্থাপন ও বিভিন্ন বিষয়ে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি। একই সঙ্গে ছবি তোলা ও ভিডিও ধারণেও নিষেধাজ্ঞা ছিল। সভায় কোনো বিষয়ে প্রশ্ন করতে বা বক্তব্য দিতে গেলে তাঁদের থামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন সাংবাদিকরা।

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সারোয়ার বলেন, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা হবে, অথচ প্রশ্ন করা যাবে না—এটি যৌক্তিক নয়। এ কারণে তিনি অন্য সাংবাদিকদের সঙ্গে নিয়ে সভা বর্জন করে বেরিয়ে যান।

সাংবাদিকরা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, পুলিশের কার্যক্রম এবং দায়িত্ব পালনে অনিয়মের মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য জানা তাঁদের পেশাগত দায়িত্বের অংশ। প্রশ্ন করার সুযোগ না থাকলে প্রকৃত অর্থে মতবিনিময় সম্ভব নয় বলেও তাঁরা মনে করেন।

এদিকে, পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা বা অনিয়মের অভিযোগ থাকলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সভায় আশ্বাস দিয়েছেন ডিআইজি মো. রেজাউল করিম। এ ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

গত ১৮ সেপ্টেম্বর খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. রেজাউল করিম। দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময়ের অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।

তবে সভায় প্রশ্ন করা ও ছবি-ভিডিও ধারণে নিষেধাজ্ঞার অভিযোগের বিষয়ে ডিআইজি মো. রেজাউল করিমের বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদন: খুলনার চিত্র ডেস্ক

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

খুলনায় ডিআইজির মতবিনিময় সভা বর্জন সাংবাদিকদের

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত