ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

সিংগাইরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৪ ফার্মেসিকে জরিমানা

মানিকগঞ্জের সিংগাইরে অভিযান পরিচালনা করে পৌরবাজারে ৪টি ফার্মেসীতে  মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়,প্রেসকিপসন ব্যতিত এন্টিবায়োটিক বিক্রয়,ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স না থাকায় বিভিন্ন অপরাধে ৪টি ফার্মেসীর মালিককে অর্থদন্ড দেয়া হয়েছে। রবিবার(১১ অক্টোবর) সকাল  ১১ টার দিকে উপজেলা পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মো.আল-আমিন কবির। এসময় নমুনা ওষুধ বিক্রির দায়ে জয় ফার্মেসির মালিক বিকাশ সাহাকে ২ হাজার টাকা,মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মাধবী ফার্মেসির মালিক আশিষ কুমারকে ২ হাজার, আলমগীর ফার্মেসির মালিক হযরত আলীকে ৫ হাজার  ও ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স না থাকায় রিফাত ফার্মেসির মালিক জাহাঙ্গীরকে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করেন ভ্রাম্যমান আদালত।

অন্যদিকে,বিকেল ৪ টার দিকে উপজেলার  বলধারা ইউনিয়নের গোলাইডাঙা গ্রামের আত্রাই বিলে অবৈধ রিং জাল ও কারেন্ট জাল ব্যবহার রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আনুমানিক ৫০টি রিংজাল ও ১৫টি কারেন্ট জাল ধ্বংস করা হয়।

উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আল-আমিন কবির বিষয়টি নিশ্চিত করে জানান,ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখা, ড্রাগ লাইসেন্স না থাকায় বিভিন্ন অপরাধে ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ এর ৪০ ধারা অনুযায়ী  অর্থদণ্ড প্রদান করে আদায় এবং অবৈধ রিংজাল ও কারেন্ট ব্যবহার রোধে জাল ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সিংগাইরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৪ ফার্মেসিকে জরিমানা

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

featured Image

মানিকগঞ্জের সিংগাইরে অভিযান পরিচালনা করে পৌরবাজারে ৪টি ফার্মেসীতে  মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়,প্রেসকিপসন ব্যতিত এন্টিবায়োটিক বিক্রয়,ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স না থাকায় বিভিন্ন অপরাধে ৪টি ফার্মেসীর মালিককে অর্থদন্ড দেয়া হয়েছে। রবিবার(১১ অক্টোবর) সকাল  ১১ টার দিকে উপজেলা পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মো.আল-আমিন কবির। এসময় নমুনা ওষুধ বিক্রির দায়ে জয় ফার্মেসির মালিক বিকাশ সাহাকে ২ হাজার টাকা,মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মাধবী ফার্মেসির মালিক আশিষ কুমারকে ২ হাজার, আলমগীর ফার্মেসির মালিক হযরত আলীকে ৫ হাজার  ও ট্রেড লাইসেন্স ও ড্রাগ লাইসেন্স না থাকায় রিফাত ফার্মেসির মালিক জাহাঙ্গীরকে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করেন ভ্রাম্যমান আদালত।

অন্যদিকে,বিকেল ৪ টার দিকে উপজেলার  বলধারা ইউনিয়নের গোলাইডাঙা গ্রামের আত্রাই বিলে অবৈধ রিং জাল ও কারেন্ট জাল ব্যবহার রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আনুমানিক ৫০টি রিংজাল ও ১৫টি কারেন্ট জাল ধ্বংস করা হয়।

উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আল-আমিন কবির বিষয়টি নিশ্চিত করে জানান,ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখা, ড্রাগ লাইসেন্স না থাকায় বিভিন্ন অপরাধে ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ এর ৪০ ধারা অনুযায়ী  অর্থদণ্ড প্রদান করে আদায় এবং অবৈধ রিংজাল ও কারেন্ট ব্যবহার রোধে জাল ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত