নওগাঁয় শারদীয় দুর্গাপূজা সম্পূর্ণ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। সভায় উপস্থিত সকল পক্ষের মতামত ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় পর্যালোচনা শেষে কোনো ব্যক্তি বা গোষ্ঠী পূজা ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর হস্তে দমনের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
আজ (০৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ) নওগাঁ জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম। এতে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন উপজেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সভায় জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপি, এনএসআই, ডিজিএফআই, বিদ্যুৎ বিভাগ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের সুরক্ষা এবং স্থানীয় বিভিন্ন চ্যালেঞ্জ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ আসন্ন উৎসব উপলক্ষে তাঁদের বিভিন্ন প্রত্যাশা, স্থানীয় সমস্যা ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থার প্রস্তাবনা পুলিশ সুপার মহোদয়ের নিকট তুলে ধরেন।
পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম পূজা নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং একটি সুশৃঙ্খল ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের আশ্বাস প্রদান করেন।
তিনি হুঁশিয়ারি ব্যক্ত করে বলেন, "দুর্গাপূজা অনুষ্ঠিত হবে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে। কোনো গোষ্ঠী বা ব্যক্তি যদি পূজা কেন্দ্র করে কোনো প্রকার বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে, তবে নওগাঁ জেলা পুলিশ আইন অনুযায়ী তা কঠোর হস্তে দমন করবে।"
তিনি আরও জানান, উৎসবকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশের বিশেষ টিম, গোয়েন্দা নজরদারি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত নিরাপত্তা বলয় প্রস্তুত থাকবে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন