ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

বদলগাছীতে অটোচার্জার উল্টে পোস্টমাস্টারের মৃত্যু

নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের রনাহারে সড়ক দুর্ঘটনায় সোহরাব হোসাইন (৫৭) নামে এক পোস্টমাস্টারের মৃত্যু হয়েছে। 

তিনি পাহাড়পুর ইউপির মালঞ্চা গ্রামের বাসিন্দা ও  পাহাড়পুর ডাকঘরের পোস্টমাস্টার হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে পাহাড়পুর-জামালগঞ্জ সড়কের রনাহার সোনারপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহরাব হোসাইন অটোচার্জারে করে জামালগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। পথে রনাহার সোনারপাড়া মোড়ে অটোচার্জারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় তিনি অটোর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সোহরাব হোসাইনের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে স্থানীয়দের মধ্যে গভীর শোক ও সমবেদনা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বদলগাছীতে অটোচার্জার উল্টে পোস্টমাস্টারের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের রনাহারে সড়ক দুর্ঘটনায় সোহরাব হোসাইন (৫৭) নামে এক পোস্টমাস্টারের মৃত্যু হয়েছে। 

তিনি পাহাড়পুর ইউপির মালঞ্চা গ্রামের বাসিন্দা ও  পাহাড়পুর ডাকঘরের পোস্টমাস্টার হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে পাহাড়পুর-জামালগঞ্জ সড়কের রনাহার সোনারপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহরাব হোসাইন অটোচার্জারে করে জামালগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। পথে রনাহার সোনারপাড়া মোড়ে অটোচার্জারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় তিনি অটোর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সোহরাব হোসাইনের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে স্থানীয়দের মধ্যে গভীর শোক ও সমবেদনা বিরাজ করছে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত