নওগাঁয় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক মাদকবিরোধী অভিযানে ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত রবিবার (০৪ অক্টোবর ২০২৬) জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবি পুলিশের একটি চৌকস দল পত্নিতলা থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানিক দল জানতে পারে পত্নিতলা থানাধীন উমা মহেশপুর গ্রামের একটি বাড়ির সামনে কতিপয় ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিকেল ৫:০০ ঘটিকায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামিকে আটক করা হয়।
আটককৃত আসামি হলেন শ্রী বিষ্ণু চন্দ্র (২৮)। তিনি মহাদেবপুর থানার আলী দেওনা পূর্ব পাড়া গ্রামের সুপথ বর্মনের ছেলে। পরবর্তীতে উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি চালিয়ে ১৩ পাতায় ১০ টি করে মোট ১৩০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে গ্রেপ্তারকৃত বিষ্ণু চন্দ্রসহ অজ্ঞাতনামা আরও দুই মাদক কারবারির বিরুদ্ধে পত্নিতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন