ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

খুলনা লবনচড়া থানা পুলিশের অভিযানে ৩ সন্ত্রাসী পিস্তল,গোলাবারুদ ও ককটেলসহ গ্রেফতার

খুলনা লবনচড়া থানা পুলিশের অভিযানে ৩ সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেফতার

খুলনার লবণচরা থানার রূপসা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি ককটেলসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খানজাহান আলী (রূপসা) ব্রিজ সংলগ্ন প্রধান সড়কে অভিযান চালায় লবণচরা থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে হেলমেট, মুখোশ ও গামছা দিয়ে মুখ ঢেকে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করেন তারা। পুলিশ ধাওয়া করলে সড়কের পাশে বালিতে পড়ে গেলে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, লবণচরা থানার মাথাভাঙ্গা এলাকার কিছলু হাওলাদারের ছেলে মো. আল আমিন (২৩), রূপসা বাগমাড়া এলাকার আব্দুর রহিম মোল্লার ছেলে মো. রনি মোল্লা ওরফে কসাই রনি (২৮) এবং রূপসা স্ট্যান্ড রোডের ডাক্তার গলি এলাকার রাজু জোমাদ্দারের ছেলে স্বরন জোমাদ্দার ওরফে সজল (২৬)।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, আটকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ থানায় রয়েছে।

আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

খুলনা লবনচড়া থানা পুলিশের অভিযানে ৩ সন্ত্রাসী পিস্তল,গোলাবারুদ ও ককটেলসহ গ্রেফতার

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

খুলনার লবণচরা থানার রূপসা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি ককটেলসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খানজাহান আলী (রূপসা) ব্রিজ সংলগ্ন প্রধান সড়কে অভিযান চালায় লবণচরা থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে হেলমেট, মুখোশ ও গামছা দিয়ে মুখ ঢেকে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করেন তারা। পুলিশ ধাওয়া করলে সড়কের পাশে বালিতে পড়ে গেলে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, লবণচরা থানার মাথাভাঙ্গা এলাকার কিছলু হাওলাদারের ছেলে মো. আল আমিন (২৩), রূপসা বাগমাড়া এলাকার আব্দুর রহিম মোল্লার ছেলে মো. রনি মোল্লা ওরফে কসাই রনি (২৮) এবং রূপসা স্ট্যান্ড রোডের ডাক্তার গলি এলাকার রাজু জোমাদ্দারের ছেলে স্বরন জোমাদ্দার ওরফে সজল (২৬)।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, আটকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ থানায় রয়েছে।

আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত