ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

সৈয়দপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ

ছয় দফা দাবিতে নীলফামারীর সৈয়দপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের দিনাজপুর রোডে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সৈয়দপুর শাখার সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যাংকের বিনিয়োগকারী ও সাধারণ গ্রাহকরা অংশ নেন।

সমাবেশে ফোরামের আহ্বায়ক মোখলেছুর রহমান, সদস্য রেজওয়ান হাসান, আবুল কালাম ও আব্দুস সালামসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তারা ব্যাংকের প্রশাসক মোহাম্মদ জহির হোসেনের পদত্যাগের দাবি জানান। একই সঙ্গে এস আলমের শেয়ার ও পাচারকৃত সম্পত্তি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, মূল উদ্যোক্তাদের কাছে ব্যাংকের মালিকানা হস্তান্তর এবং সুশাসন নিশ্চিত করার দাবি তুলে ধরেন।

তারা সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের জন্য বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংকের সঙ্গে বিপুলসংখ্যক গ্রাহকের আমানত ও আর্থিক স্বার্থ জড়িত। তাই গ্রাহকদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সৈয়দপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ছয় দফা দাবিতে নীলফামারীর সৈয়দপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের দিনাজপুর রোডে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সৈয়দপুর শাখার সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে ব্যাংকের বিনিয়োগকারী ও সাধারণ গ্রাহকরা অংশ নেন।

সমাবেশে ফোরামের আহ্বায়ক মোখলেছুর রহমান, সদস্য রেজওয়ান হাসান, আবুল কালাম ও আব্দুস সালামসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তারা ব্যাংকের প্রশাসক মোহাম্মদ জহির হোসেনের পদত্যাগের দাবি জানান। একই সঙ্গে এস আলমের শেয়ার ও পাচারকৃত সম্পত্তি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, মূল উদ্যোক্তাদের কাছে ব্যাংকের মালিকানা হস্তান্তর এবং সুশাসন নিশ্চিত করার দাবি তুলে ধরেন।

তারা সৎ, যোগ্য, অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে দ্রুত পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের জন্য বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংকের সঙ্গে বিপুলসংখ্যক গ্রাহকের আমানত ও আর্থিক স্বার্থ জড়িত। তাই গ্রাহকদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত