ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতার প্রতিবাদে সিংগাইরে বিএনপির বিক্ষোভ

দেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মানিকগঞ্জের সিংগাইরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কেন্দ্রীয় বিএনপির পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ ধরনের কর্মসূচি দেশের বিভিন্ন স্থানেও অনুষ্ঠিত হয়েছে।

সিংগাইর উপজেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদসংলগ্ন পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

সিংগাইর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডা. শফিউদ্দিন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মঞ্জুরুল ইসলাম ও পৌর যুবদলের আহ্বায়ক কাজী আনোয়ার হোসেন।

বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গফুর, আব্দুল মান্নান, খান মো. হাবিবুল আলম, মোহাম্মদ আলী, সিংগাইর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ, উপজেলা কৃষকদলের সভাপতি মো. মনিরুল ইসলাম মোকা, পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক নুর আলম বাবুল, উপজেলা যুবদলের সদস্যসচিব ইসমাইল হোসেন, পৌর যুবদলের সদস্যসচিব মো. শফিকুল ইসলাম জীবন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম শফিক, বিএনপি নেতা অ্যাডভোকেট মো. জাহিদুর রহমান বিশ্বাসসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, দেশকে অস্থিতিশীল করার কথিত পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি সারাদেশে এক সপ্তাহ ধরে পালনের কথা রয়েছে। একই কর্মসূচির অংশ হিসেবে সিংগাইরেও এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতার প্রতিবাদে সিংগাইরে বিএনপির বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত