ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

বদলগাছীতে বৃষ্টির পানি ঢোকাকে কেন্দ্র করে সংঘর্ষ: মারধর ও গয়না ছিনতাইয়ের অভিযোগ

নওগাঁর বদলগাছীতে বসতবাড়িতে বৃষ্টির পানি ঢোকাকে কেন্দ্র করে এক দম্পতিসহ একই পরিবারের সদস্যদের ওপর হামলা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী মুনিকা খাতুন বাদী হয়ে গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালপুর গ্রামের বাসিন্দা মুনিকা খাতুনের বসতবাড়িতে বৃষ্টির পানি জমে গেলে গত ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে তাঁর স্বামী গোলাম রব্বানী কোদাল দিয়ে পানি নিষ্কাশনের জন্য নালা বা ড্রেন কাটতে যান। এ সময় প্রতিবেশী মওলানা হানিফ, সাবানা বেগম ও তাহেরা বেগমসহ কয়েকজন তাতে বাধা দিলে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন উত্তেজিত হয়ে গোলাম রব্বানীকে মারধর করেন এবং বাঁশের লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। স্ত্রীকে বাঁচাতে মুনিকা খাতুন এগিয়ে এলে তাঁকেও পিটিয়ে জখম করা হয়। অভিযোগে আরও দাবি করা হয়, হামলাকারীরা পরবর্তীতে তাঁদের ঘরে প্রবেশ করে মুনিকার গলায় থাকা একটি স্বর্ণের চেইন ও এক জোড়া কানের দুল ছিনিয়ে নেন। এ সময় মুনিকার শাশুড়ি আসনা বেগমসহ পরিবারের অন্য সদস্যরা বাধা দিলে তাঁদেরও মারধর করা হয়।

পরবর্তীতে আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

অভিযোগকারী মুনিকা খাতুন জানান, ঘটনার পর স্থানীয়ভাবে মাতব্বরদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছিল। তবে কোনো সুরাহা না হওয়ায় তিনি বাধ্য হয়ে থানার দ্বারস্থ হয়েছেন এবং সঠিক বিচার দাবি করছেন।

অন্যদিকে, মারধর ও গয়না নেওয়ার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মওলানা হানিফ জানান, অভিযোগকারীরা সম্পর্কে তাঁর আত্মীয় এবং তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। ঘটনার দিন ড্রেন কাটাকে কেন্দ্র করে মূলত গোলাম রব্বানীর সঙ্গে তাঁর মায়ের কথাকাটাকাটি হয়েছিল, মারধর বা ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি।

বদলগাছী থানা অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন  জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বদলগাছীতে বৃষ্টির পানি ঢোকাকে কেন্দ্র করে সংঘর্ষ: মারধর ও গয়না ছিনতাইয়ের অভিযোগ

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত