মানিকগঞ্জের সিংগাইরে অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চামড়া ও টায়ার পোড়ানোসহ দুই কারখানার কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়া ও ধল্লা মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব কারখানার কার্যক্রম বন্ধ করা হয়। অভিযান পরিচালনা করেন সদ্য যোগদানকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন কবির।
প্রশাসন সূত্রে জানা যায়, ফোর্ডনগরের জনবসতিপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই চামড়া পোড়ানোর কারখানা পরিচালিত হয়ে আসছিল। সেখানে গরুর কাঁচা চামড়া, হাড় ও মাংসসহ বিভিন্ন কাঁচামাল পোড়ানোর ফলে তীব্র ধোঁয়া ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। এতে স্থানীয়দের মধ্যে স্বাস্থ্যঝুঁকি ও পরিবেশ দূষণ নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরিদর্শনে প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন না পাওয়ায় কারখানাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এ ছাড়া একই দিন ধল্লা মধ্যপাড়া এলাকায় গ্রিন এনার্জি ইন্ডাস্ট্রিজ নামের আরেকটি কারখানায় অভিযান চালিয়ে সেটির কার্যক্রমও বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন কবির বলেন, চামড়া পোড়ানোর কারখানাটির প্রয়োজনীয় কোনো কাগজপত্র না থাকায় কার্যক্রম বন্ধ করা হয়েছে। একই দিনে আরও একটি কারখানার কার্যক্রম বন্ধ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন