কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের শাখা থেকে গ্রাহকের চার লাখ টাকা চুরির ঘটনার মূল অভিযুক্ত বিপ্লব হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ঝিনাইদহ সদর থানার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে চুরি হওয়া ১ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার বিপ্লব হোসেন চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় দুধপাতিলা গ্রামের নুরু মিয়ার ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর গ্রামের জাকির হোসেন পূবালী ব্যাংক শাখায় টাকা জমা দিতে যান। বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে ব্যাংকের ভেতরের সোফায় বসে টাকা গোনার সময় পেছন থেকে কৌশল করে তাঁর চার লাখ টাকা চুরি করে নেওয়া হয়। ব্যাংকের সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্যটি ধরা পড়ে এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোড়ন সৃষ্টি হয়।
ঘটনার দিন রাত ১০টার দিকে ভুক্তভোগী জাকির হোসেন দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় চোর শনাক্তে মাঠে নামে পুলিশ।
দেবিদ্বার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহিন মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, "চুরির ঘটনার পর থেকেই পুলিশ অপরাধীকে গ্রেপ্তারে তৎপর ছিল। ঝিনাইদহে সফল অভিযান চালিয়ে বিপ্লবকে ১ লাখ ৬১ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে। বাকি টাকা উদ্ধার এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাঁকে দেবিদ্বার থানায় নিয়ে আসা হবে।"
এদিকে চোর গ্রেপ্তার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী জাকির হোসেন। তিনি দেবিদ্বার থানা-পুলিশ, সংশ্লিষ্ট প্রশাসন এবং গণমাধ্যমকর্মীদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, "আমার কষ্টার্জিত বাকি টাকাগুলো যেন পুলিশ দ্রুত উদ্ধার করে ফেরত দেওয়ার ব্যবস্থা করে।"

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন