ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

মুরাদনগরে বিকাশের দোকান থেকে আড়াই লাখ টাকার মালামাল ও নগদ অর্থ চুরি

বিকাশের দোকান থেকে আড়াই লাখ টাকার মালামাল ও নগদ অর্থ চুরি, সিসিটিভিতে ধরা পড়ল চোরের দৃশ্য

কুমিল্লার মুরাদনগরে বিকাশ লেনদেনের একটি দোকান থেকে নগদ ২ লাখ ৩০ হাজার টাকা এবং ৩টি মূল্যবান স্মার্টফোন চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলার ছালিয়াকান্দি বাজারের ‘মাহফুজ টেলিকম সেন্টার’-এ এই চুরির ঘটনা ঘটে।

​ঘটনার বিবরণ থেকে জানা গেছে, ছালিয়াকান্দি ইউনিয়নের উক্ত বাজারের ব্যবসায়ী কাজী ফয়জুল করিম প্রতিদিনের মতোই বুধবার সকালে তার বিকাশ লেনদেনের দোকানটি খোলেন। সকালে দোকান খোলা রেখে তিনি সামান্য সময়ের জন্য পাশের একটি স্থানে যান। এই সুযোগে এক অজ্ঞাত যুবক কৌশলে ক্যাশ কাউন্টারের ভেতরে প্রবেশ করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, যুবকটি সুকৌশলে দোকানে থাকা একটি ব্যাগ খুলে ভেতরে রাখা নগদ ২ লাখ ৩০ হাজার টাকা এবং ৩টি স্মার্টফোন নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

​দোকান মালিক কাজী ফয়জুল করিম ফিরে এসে টাকা ও মোবাইল খোয়া যাওয়ার বিষয়টি টের পান। পরবর্তীতে দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করলে চুরি হয়ে যাওয়ার পুরো দৃশ্য সামনে আসে।

​এ বিষয়ে ভুক্তভোগী দোকান মালিক বাদী হয়ে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে মুরাদনগর থানা পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত যুবককে শনাক্ত করা এবং খোয়া যাওয়া অর্থ ও মোবাইল উদ্ধারসহ তাকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মুরাদনগরে বিকাশের দোকান থেকে আড়াই লাখ টাকার মালামাল ও নগদ অর্থ চুরি

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুমিল্লার মুরাদনগরে বিকাশ লেনদেনের একটি দোকান থেকে নগদ ২ লাখ ৩০ হাজার টাকা এবং ৩টি মূল্যবান স্মার্টফোন চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলার ছালিয়াকান্দি বাজারের ‘মাহফুজ টেলিকম সেন্টার’-এ এই চুরির ঘটনা ঘটে।

​ঘটনার বিবরণ থেকে জানা গেছে, ছালিয়াকান্দি ইউনিয়নের উক্ত বাজারের ব্যবসায়ী কাজী ফয়জুল করিম প্রতিদিনের মতোই বুধবার সকালে তার বিকাশ লেনদেনের দোকানটি খোলেন। সকালে দোকান খোলা রেখে তিনি সামান্য সময়ের জন্য পাশের একটি স্থানে যান। এই সুযোগে এক অজ্ঞাত যুবক কৌশলে ক্যাশ কাউন্টারের ভেতরে প্রবেশ করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, যুবকটি সুকৌশলে দোকানে থাকা একটি ব্যাগ খুলে ভেতরে রাখা নগদ ২ লাখ ৩০ হাজার টাকা এবং ৩টি স্মার্টফোন নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

​দোকান মালিক কাজী ফয়জুল করিম ফিরে এসে টাকা ও মোবাইল খোয়া যাওয়ার বিষয়টি টের পান। পরবর্তীতে দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করলে চুরি হয়ে যাওয়ার পুরো দৃশ্য সামনে আসে।

​এ বিষয়ে ভুক্তভোগী দোকান মালিক বাদী হয়ে মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে মুরাদনগর থানা পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত যুবককে শনাক্ত করা এবং খোয়া যাওয়া অর্থ ও মোবাইল উদ্ধারসহ তাকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত