কচুরিপানায় ঢাকা জলাশয় থেকে ভেসে উঠল পচা-গলা এক কিশোরের লাশ। বুধবার দুপুরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের খোঁজাখুঁজিতে সন্ধান মেলে অজ্ঞাত ওই মরদেহের। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর পশ্চিমপাড়া এলাকায়।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খাসেরচর পশ্চিমপাড়ার মুন্সিবাড়ি (শহর মুন্সির বাড়ি) সংলগ্ন জলাশয়ের কচুরিপানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুর আনুমানিক ২টার দিকে জলাশয়ের আশপাশে হঠাৎ পচা দুর্গন্ধ পান তাঁরা। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শহর মুন্সির বাড়ির পেছনে কচুরিপানার মধ্যে একটি মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা বিষয়টি সিংগাইর থানা পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে দীর্ঘ সময় পানিতে থাকার কারণে লাশটি পচে ও বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে এটি হত্যা নাকি কোনো দুর্ঘটনার ঘটনা—তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন