ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

নওগাঁর মান্দায় দেশীয় অস্ত্র ও মাদকসহ ২ সন্ত্রাসী গ্রেফতার

নওগাঁর মান্দায় থানা পুলিশের বিশেষ অভিযানে চাইনিজ কুড়াল, দেশীয় রামদা এবং ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গত রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১০:৩০ ঘটিকায় মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের কাঞ্চন গ্রামস্থ আসামি মোহাম্মদ আরমান আলীর বসতবাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানকালে আসামিদের কাছ থেকে ৭০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। পরবর্তীতে রাত ১০:৫৫ ঘটিকায় আরমান আলীর বসতঘর তল্লাশি করে একটি ধারালো চাইনিজ কুড়াল এবং ৬৯ সেন্টিমিটার দীর্ঘ একটি রামদা উদ্ধার করা হয়। মান্দা উপজেলার  মীরপুর গ্রামের মৃত আয়েস উদ্দিনের ছেলে মোঃ আইজুল ইসলাম (৪২) এবং কাঞ্চন গ্রামের মোঃ আফজাল হোসেনের ছেলে মোঃ আরমান আলী(৩১) কে গ্রেফতার করা করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা এলাকায় মাদক ব্যবসার পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। তাদের উভয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক (৪-৫টি) মাদক মামলা রয়েছে।

পুলিশ জানায়, এই চক্রের সাথে আরও ২-৩ জন সদস্য জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

নওগাঁর মান্দায় দেশীয় অস্ত্র ও মাদকসহ ২ সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নওগাঁর মান্দায় থানা পুলিশের বিশেষ অভিযানে চাইনিজ কুড়াল, দেশীয় রামদা এবং ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গত রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১০:৩০ ঘটিকায় মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের কাঞ্চন গ্রামস্থ আসামি মোহাম্মদ আরমান আলীর বসতবাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানকালে আসামিদের কাছ থেকে ৭০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। পরবর্তীতে রাত ১০:৫৫ ঘটিকায় আরমান আলীর বসতঘর তল্লাশি করে একটি ধারালো চাইনিজ কুড়াল এবং ৬৯ সেন্টিমিটার দীর্ঘ একটি রামদা উদ্ধার করা হয়। মান্দা উপজেলার  মীরপুর গ্রামের মৃত আয়েস উদ্দিনের ছেলে মোঃ আইজুল ইসলাম (৪২) এবং কাঞ্চন গ্রামের মোঃ আফজাল হোসেনের ছেলে মোঃ আরমান আলী(৩১) কে গ্রেফতার করা করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা এলাকায় মাদক ব্যবসার পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। তাদের উভয়ের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক (৪-৫টি) মাদক মামলা রয়েছে।

পুলিশ জানায়, এই চক্রের সাথে আরও ২-৩ জন সদস্য জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত