ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

মুরাদনগরে হত্যা ও সন্ত্রাসবিরোধী মামলায় ১৩ মামলার আসামি ‘খবির’ গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে হত্যা ও সন্ত্রাসবিরোধী আইনের দুই মামলায় মো. খবির উদ্দিন ওরফে খবির উল্যাহ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি, মাদক, বিশেষ ক্ষমতা আইন ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে আরও ১৩টি মামলা রয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খবির উদ্দিন ওরফে খবির উল্যাহ বি-চাপিতলা গ্রামের মৃত মোখলেছুর রহমান ভূঁইয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসে বাঙ্গরা বাজার থানায় দায়ের করা একটি হত্যা মামলা এবং জুলাই মাসে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি খবির উদ্দিন। এছাড়া তার বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি, মাদক, বিশেষ ক্ষমতা আইন ও মারামারির অভিযোগে আরও ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার রাতে বাঙ্গরা বাজার থানার একটি পুলিশ দল বি-চাপিতলা গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, হত্যা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার খবির উদ্দিনকে রোববার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মুরাদনগরে হত্যা ও সন্ত্রাসবিরোধী মামলায় ১৩ মামলার আসামি ‘খবির’ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুমিল্লার মুরাদনগরে হত্যা ও সন্ত্রাসবিরোধী আইনের দুই মামলায় মো. খবির উদ্দিন ওরফে খবির উল্যাহ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি, মাদক, বিশেষ ক্ষমতা আইন ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে আরও ১৩টি মামলা রয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি-চাপিতলা গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার খবির উদ্দিন ওরফে খবির উল্যাহ বি-চাপিতলা গ্রামের মৃত মোখলেছুর রহমান ভূঁইয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসে বাঙ্গরা বাজার থানায় দায়ের করা একটি হত্যা মামলা এবং জুলাই মাসে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি খবির উদ্দিন। এছাড়া তার বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি, মাদক, বিশেষ ক্ষমতা আইন ও মারামারির অভিযোগে আরও ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার রাতে বাঙ্গরা বাজার থানার একটি পুলিশ দল বি-চাপিতলা গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, হত্যা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার খবির উদ্দিনকে রোববার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত