ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

চন্দনাইশে বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

 নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে মুখর হয়ে ওঠে উপজেলার বিভিন্ন সড়ক।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩ ঘটিকায় চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের নেতৃত্বে ও আয়োজনে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা, পৌরসভা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাছবাড়িয়া খানহাট ওয়ান আজিজ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের স্লোগান ও উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দলের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকার কথা উল্লেখ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি, চন্দনাইশ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির শেষপর্বে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

চন্দনাইশে বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

 নানা আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের চন্দনাইশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে মুখর হয়ে ওঠে উপজেলার বিভিন্ন সড়ক।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩ ঘটিকায় চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের নেতৃত্বে ও আয়োজনে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা, পৌরসভা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাছবাড়িয়া খানহাট ওয়ান আজিজ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় দলীয় নেতাকর্মীদের স্লোগান ও উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দলের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির ভূমিকার কথা উল্লেখ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি, চন্দনাইশ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির শেষপর্বে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত