সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৩১ বস্তা ভারতীয় জিরা ও ইঞ্জিনচালিত একটি কাঠের বারকি নৌকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা পলাতক ৪ জনের বিরুদ্ধে চোরাচালান আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
২৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাতে গোয়াইনঘাট থানা পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, অজ্ঞাতনামা ৪ ব্যক্তি একটি নৌকাযোগে ভারতীয় জিরা নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছে। সংবাদের ভিত্তিতে নদীপথে অভিযান পরিচালনা করে সন্দেহজনক একটি নৌকাকে ধাওয়া করা হলে নৌকায় থাকা ৪ ব্যক্তি নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়।
পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে ৩১ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে সর্বমোট ৯৩০ কেজি জিরা পাওয়া যায়। উদ্ধারকৃত জিরার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৩০ হাজার টাকা।এছাড়া চোরাচালানে ব্যবহৃত আনুমানিক ৪৫ ফুট দৈর্ঘ্যের ও ৩ ফুট প্রস্থের একটি ইঞ্জিনচালিত কাঠের বারকি নৌকা, যার আনুমানিক মূল্য ১ লাখ টাকা, জব্দ করা হয়।
উদ্ধারকৃত জিরা ও নৌকা যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা পলাতক ৪ জনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহনের বিরুদ্ধে সিলেট রেঞ্জ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন