ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ৫০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা

রাঙ্গামাটি সদর উপজেলার ২ নম্বর মগবান ইউনিয়নে পাহাড়ি ঢলে নিহত ধলমনি চাকমার শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে রাঙ্গামাটি জেলা জামায়াত নিহতের পরিবারের হাতে নগদ  ৫০ হাজার টাকা তুলে দেন।

শনিবার ২৯ আগষ্ট ২০২৬ সকাল ১১টায় ২ নম্বর মগবান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিহত ধলমনি চাকমার পরিবারের সদস্যদের হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। ধলমনি চাকমা মগবান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।

সদর উপজেলা জামায়াতের সভাপতি এডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙ্গামাটি জেলা আমীর সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল আলীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মনছুরুল হক, জেলা প্রচার সম্পাদক এডভোকেট হারুনুর রশিদ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাপ্পি চাকমা, ২ নম্বর মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্পরঞ্জন চাকমা, রাঙ্গামাটি পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল বাশার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাঙ্গামাটি জেলা অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, ইউপি সদস্য চিরণজিত তঞ্চঙ্গ্যা, সুনীল চাকমা, উত্তম কুমার চাকমা ও মংথোয়াইসিং মারমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও যেকোনো সংকটময় পরিস্থিতিতে দল-মত, ধর্ম-বর্ণ ও জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে অসহায় এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সকলের মানবিক দায়িত্ব। সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকে বিপদগ্রস্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।

মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্পরঞ্জন চাকমা নিহত ধলমনি চাকমার পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা জামায়াতের আমীর মুহাম্মদ আব্দুল আলীম বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার আগে আমাদের মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে হবে। মানবিক বিপর্যয় ও দুর্যোগের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসা সমাজের সকলের দায়িত্ব।

তিনি পাহাড়ি ঢলে নিহত ধলমনি চাকমার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের এই কঠিন সময়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবিক মূল্যবোধকে ধারণ করে দেশের যেকোনো দুর্যোগ ও সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত ও দুস্থ মানুষের সহযোগিতায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ৫০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত