ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

কুমিল্লার কালীর বাজার থেকে নারী নিখোঁজ: অনুসন্ধানে আকুল আবেদন ও পুরস্কারের ঘোষণা

কুমিল্লার কোতয়ালি মডেল থানাধীন কালীর বাজার এলাকা থেকে মাসুদা বেগম (৪২) নামের এক নারী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত ১১ আগস্ট ২০২৬ তারিখ, মঙ্গলবার সকাল আনুমানিক ১১:০০ টার দিকে তিনি নিজ বাসভবন থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসেননি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।

​পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ মাসুদা বেগম কুমিল্লার কোতয়ালি মডেল থানার কালীর বাজার ইউনিয়নের দীঘলগাঁও গ্রামের হাসেমের কন্যা। গত ১১ আগস্ট সকালে তিনি দীঘলগাঁওয়ের নিজ ঘর থেকে কুমিল্লা নগরীর টমছমব্রিজ সংলগ্ন ইবনে সিনা হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু হাসপাতাল বা পরবর্তীতে আর কোথাও পৌঁছাননি তিনি। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

​নিখোঁজ নারীর সংক্ষিপ্ত পরিচয়:

​নাম: মাসুদা বেগম

​বয়স: ৪২ বছর

​পিতার নাম: হাসেম

​ঠিকানা: গ্রাম: দীঘলগাঁও, ইউনিয়ন: কালীর বাজার, থানা: কুমিল্লা কোতয়ালি মডেল থানা, জেলা: কুমিল্লা।

​এ ঘটনায় নিখোঁজের পরিবার কুমিল্লা কোতয়ালি মডেল থানায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ ও সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছে।

​কোনো সহৃদয় ব্যক্তি যদি উক্ত নারীর সন্ধান পেয়ে থাকেন বা তাঁর বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, তবে মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। সন্ধানদাতাকে পরিবারের পক্ষ থেকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে।

​যোগাযোগের মাধ্যম:

০১৮০৫৫৩০৫২৮

০১৮১৭৬৫১৬১৯

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

কুমিল্লার কালীর বাজার থেকে নারী নিখোঁজ: অনুসন্ধানে আকুল আবেদন ও পুরস্কারের ঘোষণা

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

কুমিল্লার কোতয়ালি মডেল থানাধীন কালীর বাজার এলাকা থেকে মাসুদা বেগম (৪২) নামের এক নারী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত ১১ আগস্ট ২০২৬ তারিখ, মঙ্গলবার সকাল আনুমানিক ১১:০০ টার দিকে তিনি নিজ বাসভবন থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসেননি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।

​পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ মাসুদা বেগম কুমিল্লার কোতয়ালি মডেল থানার কালীর বাজার ইউনিয়নের দীঘলগাঁও গ্রামের হাসেমের কন্যা। গত ১১ আগস্ট সকালে তিনি দীঘলগাঁওয়ের নিজ ঘর থেকে কুমিল্লা নগরীর টমছমব্রিজ সংলগ্ন ইবনে সিনা হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু হাসপাতাল বা পরবর্তীতে আর কোথাও পৌঁছাননি তিনি। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

​নিখোঁজ নারীর সংক্ষিপ্ত পরিচয়:

​নাম: মাসুদা বেগম

​বয়স: ৪২ বছর

​পিতার নাম: হাসেম

​ঠিকানা: গ্রাম: দীঘলগাঁও, ইউনিয়ন: কালীর বাজার, থানা: কুমিল্লা কোতয়ালি মডেল থানা, জেলা: কুমিল্লা।

​এ ঘটনায় নিখোঁজের পরিবার কুমিল্লা কোতয়ালি মডেল থানায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ ও সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছে।

​কোনো সহৃদয় ব্যক্তি যদি উক্ত নারীর সন্ধান পেয়ে থাকেন বা তাঁর বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, তবে মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত নিচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। সন্ধানদাতাকে পরিবারের পক্ষ থেকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে।

​যোগাযোগের মাধ্যম:

০১৮০৫৫৩০৫২৮

০১৮১৭৬৫১৬১৯

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত