ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

কুমিল্লায় ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

কুমিল্লার বুড়িচংয়ে মাদক নিয়ে বিরোধের জেরে ছোট ভাই জাকিরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই মো: শাকিল (৩২) ও তার সহযোগীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার মোকাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাকিয়ারচর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত জাকির ওই এলাকার বাসিন্দা আইয়ুব আলীর ছেলে।

জানায় যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে জাকির ও তার বড় ভাই শাকিলের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় জাকিরকে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন, দুই পায়ে ধারালো অস্ত্রের আঘাত এবং কপালে কাটা জখম রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মাদক ব্যবসার টাকা-পয়সা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সুরেজীত বড়ুয়া জানান, ঘটনার প্রাথমিক তদন্ত চলছে। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

কুমিল্লায় ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

কুমিল্লার বুড়িচংয়ে মাদক নিয়ে বিরোধের জেরে ছোট ভাই জাকিরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই মো: শাকিল (৩২) ও তার সহযোগীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার মোকাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাকিয়ারচর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত জাকির ওই এলাকার বাসিন্দা আইয়ুব আলীর ছেলে।

জানায় যায়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে জাকির ও তার বড় ভাই শাকিলের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় জাকিরকে বেধড়ক মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, নিহতের মাথার পেছনে আঘাতের চিহ্ন, দুই পায়ে ধারালো অস্ত্রের আঘাত এবং কপালে কাটা জখম রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মাদক ব্যবসার টাকা-পয়সা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যাকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সুরেজীত বড়ুয়া জানান, ঘটনার প্রাথমিক তদন্ত চলছে। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে তদন্ত সাপেক্ষে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত