ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশ অমান্য: মুরাদনগরে দোকানিকে জরিমানা

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশ অমান্য: মুরাদনগরে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ৯ দোকানিকে জরিমানা

সরকারি নির্দেশ অমান্য করে রাত ৮টার পর দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার দায়ে কুমিল্লার মুরাদনগরে নয়জন দোকানিকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে অভিযুক্ত ব্যবসায়ীদের কাছ থেকে মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

​বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মুরাদনগর সদর বাজারে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব হাছান খাঁন।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর দোকানপাট ও শপিং মল বন্ধ রাখার কথা থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী তা অমান্য করে কেনাবেচা চালিয়ে যাচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে বাজারের বিভিন্ন গলিতে অভিযান চালিয়ে এমন ঘটনার সত্যতা পাওয়া যায়। নির্দেশ অমান্য করে খোলা রাখা নয়টি ব্যবসাপ্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে ১ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযান চলাকালে মুরাদনগর থানা-পুলিশের একটি চৌকস দল এবং আনসার বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষা ও আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।

​অভিযান শেষে ভারপ্রাপ্ত ইউএনও সাকিব হাছান খাঁন জানান, দেশব্যাপী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য নিয়ে সরকার রাত ৮টার পর শপিং মল, দোকানপাট ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার স্পষ্ট নির্দেশ দিয়েছে। এই সরকারি সিদ্ধান্তের বিষয়টি পূর্বে মাইকিং ও সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে এলাকার সকল ব্যবসায়ীকে অবহিত করা হয়েছিল। তা সত্ত্বেও সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় আইনি ব্যবস্থা হিসেবে এই জরিমানা করা হয়।

​তিনি স্পষ্ট করে জানান, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে উপজেলা প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। জনস্বার্থে এবং সরকারি আইন মেনে চলা নিশ্চিত করতে আগামী দিনগুলোতেও এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশ অমান্য: মুরাদনগরে দোকানিকে জরিমানা

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত