মাদক ছাড়ুন, সুন্দর জীবন গড়ুন’ এবং ‘পরিবার, সমাজ ও দেশ বাঁচাও, মাদক রুখতে হবে একসাথে’—এই স্লোগানকে সামনে রেখে মাদকের বিস্তার, মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য এবং এলাকাবাসীকে হুমকি দেওয়ার অভিযোগের প্রতিবাদে মানিকগঞ্জের সিংগাইরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা দক্ষিণপাড়া যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে সুদক্ষিরা এলাকা থেকে মাদকবিরোধী স্লোগান দিতে দিতে একটি মিছিল বের হয়ে উত্তর বকচর এলাকা প্রদক্ষিণ করে। পরে মিছিলটি উত্তর বকচরে এসে সড়কের ওপর মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন হাজী রফিকুল ইসলাম, জামির্ত্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্বাছ উদ্দিন, হাজী শহিদুল ইসলাম, মাহমুদুল্লাহ, মনির হোসেন, রায়হান রহমান, রিয়াদুল ইসলাম, মেহেদী হাসান, ডা. রিয়াজুল ইসলাম ও মিলন মাহমুদসহ স্থানীয়রা।
বক্তারা বলেন, মাদকের কারণে তরুণ সমাজসহ বিভিন্ন বয়সী মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদক বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এ সময় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তাদের অভিযোগ, এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ থাকলেও মাদক বিক্রি ও সরবরাহ বন্ধে পুলিশের তৎপরতা প্রত্যাশিত মাত্রায় দেখা যাচ্ছে না। মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া এলাকাবাসীকে হুমকি দেওয়ার অভিযোগও করেন তারা।
বক্তারা মাদকের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা, মাদক বিক্রির স্থান চিহ্নিত করা এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন মাদকবিরোধী স্লোগান দেন।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন