সোমবার (১৭ আগস্ট) বিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. সাহেদ সাকি সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা, বিএনপি নেতা এম এ হাশেম রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা.) মিঠু চৌধুরী, সংবর্ধিত শিক্ষক রফিক আহম্মেদ এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আকম মোজাম্মেল হক, দক্ষিণ জেলা যুবদল সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, বিএনপি নেতা সেলিম উদ্দিন, চন্দনাইশ পৌরসভা যুবদল আহবায়ক আজম খান, নেছার উদ্দিন, আইনুল হুদা, নুরুল কবির, আকবর হোসেন ও রুহুল কুদ্দুস দুলুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা পর্বে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের সাফল্যের পেছনে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত ভূমিকার কথাও তুলে ধরা হয়।
পরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ পর্বে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এরপর অনুষ্ঠিত হয় অভিভাবক মতবিনিময় সভা। শিক্ষার্থীদের পড়াশোনা, শৃঙ্খলা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানের শেষভাগে আবেগঘন পরিবেশে সিনিয়র শিক্ষক রফিক আহম্মেদের অবসরোত্তর বিদায় সংবর্ধনা দেওয়া হয়। দীর্ঘ কর্মজীবনে তাঁর শিক্ষা ও বিদ্যালয়ের প্রতি অবদানের কথা স্মরণ করে বক্তারা তাঁর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে সম্মাননা প্রদান এবং শুভকামনার মধ্য দিয়ে প্রিয় শিক্ষককে বিদায় জানানো হয়।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এক মিলনমেলায় পরিণত হয়।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন