ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জে দূরপাল্লার বাসে আগুন, অল্পের জন্য বাঁচলেন যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে একটি চলন্ত স্লিপার কোচে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় সোমবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। তবে দ্রুততম সময়ে বের হতে পারায় বাসের সব যাত্রী অক্ষত ও নিরাপদে রয়েছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (১৭ আগস্ট) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজার থেকে ঢাকাগামী 'রয়েল কক্স পরিবহন'-এর একটি স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অন্য একটি যানবাহনকে পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায় এবং সঙ্গে সঙ্গেই গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।

​মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লেও ভেতরে থাকা যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হন। পরে পুরো বাসটি আগুনে ভস্মীভূত হয়ে যায়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যাত্রীদের সুরক্ষায় কাজ করে। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর বাসের চালক ও সহযোগীরা সটকে পড়েছেন।

​ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে এবং বর্তমানে ওই রুটে যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জে দূরপাল্লার বাসে আগুন, অল্পের জন্য বাঁচলেন যাত্রীরা

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে একটি চলন্ত স্লিপার কোচে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় সোমবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। তবে দ্রুততম সময়ে বের হতে পারায় বাসের সব যাত্রী অক্ষত ও নিরাপদে রয়েছেন।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (১৭ আগস্ট) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ইলিয়টগঞ্জ রিলায়েবল সিএনজি পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে। কক্সবাজার থেকে ঢাকাগামী 'রয়েল কক্স পরিবহন'-এর একটি স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অন্য একটি যানবাহনকে পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ধুমড়ে-মুচড়ে যায় এবং সঙ্গে সঙ্গেই গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।

​মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লেও ভেতরে থাকা যাত্রীরা দ্রুত নেমে যেতে সক্ষম হন। পরে পুরো বাসটি আগুনে ভস্মীভূত হয়ে যায়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যাত্রীদের সুরক্ষায় কাজ করে। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর বাসের চালক ও সহযোগীরা সটকে পড়েছেন।

​ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে এবং বর্তমানে ওই রুটে যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত