ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

চৌদ্দগ্রামে থানা প্রশাসনের মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি

চৌদ্দগ্রামে থানা প্রশাসনের মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা প্রশাসনের আয়োজনে মাদকবিরোধী সমাবেশ ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার (১৬ আগস্ট) অপরাহ্নে চৌদ্দগ্রাম পৌর মার্কেট সংলগ্ন এলাকায় চৌদ্দগ্রাম মডেল থানার ব্যবস্থাপনায় এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাৎ হোসেন।

​চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসাইনের সভাপতিত্বে এবং উপপরিদর্শক (এসআই) অভিজিৎ দাশের উপস্থাপনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ মোহাম্মদ সাকুর।

​অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলজার আলম, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়জী ও সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, সাংবাদিক মাহবুবুর রহমান মিয়াজী এবং উপপরিদর্শক শামসুল আরেফিন, তারেক হোসেন, আকাশ, মোরশেদ আলম ও লিটন চাকমা।

​আলোচনা সভায় মাদকের অপব্যবহার, এর সামাজিক ও শারীরিক কুফল তুলে ধরে বক্তব্য প্রদান করা হয়। পাশাপাশি অঞ্চলটিকে মাদকমুক্ত করতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ও সামাজিক প্রতিরোধের ওপর জোর দেন বক্তারা।

​সংক্ষিপ্ত আলোচনা শেষে এলাকা জুড়ে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের হয়, যা পৌর বাজারের প্রধান প্রধান সড়কগুলো অতিক্রম করে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

চৌদ্দগ্রামে থানা প্রশাসনের মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা প্রশাসনের আয়োজনে মাদকবিরোধী সমাবেশ ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

​রবিবার (১৬ আগস্ট) অপরাহ্নে চৌদ্দগ্রাম পৌর মার্কেট সংলগ্ন এলাকায় চৌদ্দগ্রাম মডেল থানার ব্যবস্থাপনায় এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাৎ হোসেন।

​চৌদ্দগ্রাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসাইনের সভাপতিত্বে এবং উপপরিদর্শক (এসআই) অভিজিৎ দাশের উপস্থাপনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ মোহাম্মদ সাকুর।

​অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলজার আলম, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়জী ও সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, সাংবাদিক মাহবুবুর রহমান মিয়াজী এবং উপপরিদর্শক শামসুল আরেফিন, তারেক হোসেন, আকাশ, মোরশেদ আলম ও লিটন চাকমা।

​আলোচনা সভায় মাদকের অপব্যবহার, এর সামাজিক ও শারীরিক কুফল তুলে ধরে বক্তব্য প্রদান করা হয়। পাশাপাশি অঞ্চলটিকে মাদকমুক্ত করতে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ ও সামাজিক প্রতিরোধের ওপর জোর দেন বক্তারা।

​সংক্ষিপ্ত আলোচনা শেষে এলাকা জুড়ে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের হয়, যা পৌর বাজারের প্রধান প্রধান সড়কগুলো অতিক্রম করে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত