নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত দেশ গড়ি"—এই অঙ্গীকারকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দিতে মাদকবিরোধী র্যালি, সচেতনতামূলক সমাবেশ ও দিকনির্দেশনামূলক শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
দাউদকান্দি মডেল থানার পরিচালনায় রবিবার (১৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সুন্দলপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘটে।
সমাবেশে অন্যান্যদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ডাঃ মাহবুবুল আলম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম লিপু, সুন্দলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তছলিম আহমেদ এবং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফ আহমেদ।
বক্তারা তাঁদের বক্তব্যে মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদকের আসক্তি শুধু কোনো নির্দিষ্ট ব্যক্তিকেই ধ্বংস করে না, বরং একটি পুরো পরিবার ও সামাজিক ভিত্তিকে বিনাশ করে। তরুণ ও উঠতি বয়সীদের এই মরণব্যাধি থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি এবং আইন প্রয়োগকারী সংস্থাকে একযোগে কাজ করার আহ্বান জানান তাঁরা।
কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরবর্তীতে সুন্দলপুর বাজার এলাকায় একটি বর্ণাঢ্য র্যালি প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় মাঠে এসে জড়ো হয়। সেখানে উপস্থিত সবাইকে মাদককে 'না' বলার শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন