“রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী ও আলোচনা সভা এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ফরমান আলী।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিংগাইর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিনুর রহমান সৌরভ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল ছালেক ও মৎস্যচাষী মো. সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, মাছ মানুষের শরীরে আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। “মাছে-ভাতে বাঙালি”—এই ঐতিহ্য ধরে রাখতে মাছের উৎপাদন বাড়াতে হবে। একই সঙ্গে কারেন্ট জাল ও চায়না জাল দিয়ে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। মাছের উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনীতিকে গতিশীল করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করছে।
তারা আরও বলেন, পরিকল্পিতভাবে মাছ চাষের মাধ্যমে বেকারত্ব দূর করার পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। এতে দেশের অর্থনীতির চাকা আরও গতিশীল হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নাজমুল হোসেন, কৃষি কর্মকর্তা মো. কিশোর আহম্মেদ, নির্বাচন কর্মকর্তা মো. সাহিদ হোসেন, শিক্ষা কর্মকর্তা সুলতানা আছমা খান, বিআরডিবি কর্মকর্তা মো. ইব্রাহিম মিয়া, সমাজসেবা কর্মকর্তা মো. রওশন আলী মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহীন হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সফল মৎস্যচাষীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের শুকনা খাবার গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন