ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

কুমিল্লার হোমনায় নিখোঁজের ৪ দিন পর বিলের পানি থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

নিখোঁজের ৪ দিন পর বিলের পানি থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

কুমিল্লার হোমনায় নিখোঁজের চার দিন পর ছেনোয়ারা বেগম (৭৩) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।

​আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের শরিফপুর সংলগ্ন কাউয়ারটেক বিলে লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে হোমনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

​নিহত ছেনোয়ারা বেগম শরিফপুর গ্রামের আলমাছ মিয়ার স্ত্রী ও একই এলাকার রবি উল্লাহর মেয়ে।

​স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, ছেনোয়ারা বেগম মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে জীবনযাপন করতেন। তার কোনো নিকটাত্মীয় ছিল না। গত চার দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। অবশেষে আজ বিকেলে স্থানীয় বিলে তার নিথর দেহ ভেসে উঠতে দেখেন এলাকাবাসী।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

কুমিল্লার হোমনায় নিখোঁজের ৪ দিন পর বিলের পানি থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

কুমিল্লার হোমনায় নিখোঁজের চার দিন পর ছেনোয়ারা বেগম (৭৩) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে।

​আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের শরিফপুর সংলগ্ন কাউয়ারটেক বিলে লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে হোমনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

​নিহত ছেনোয়ারা বেগম শরিফপুর গ্রামের আলমাছ মিয়ার স্ত্রী ও একই এলাকার রবি উল্লাহর মেয়ে।

​স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, ছেনোয়ারা বেগম মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে জীবনযাপন করতেন। তার কোনো নিকটাত্মীয় ছিল না। গত চার দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। অবশেষে আজ বিকেলে স্থানীয় বিলে তার নিথর দেহ ভেসে উঠতে দেখেন এলাকাবাসী।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত