সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের তামাখালি আম স্বপ্ন হেলালের বাড়ির সামনে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্রিজের কাজ করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তবে এই উন্নয়ন কাজই এখন স্থানীয় হাজারো মানুষের জন্য চরম ভোগান্তি আর আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতাধীন দুটি ব্রিজের মধ্যে একটির কাজ কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে। কিন্তু অপরিকল্পিত নির্মাণের কারণে ব্রিজটি মূল সড়ক থেকে অতিরিক্ত উঁচুতে নির্মিত হয়েছে। সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) না থাকায় ব্রিজে যাতায়াতের কোনো স্বাভাবিক ব্যবস্থা নেই। ফলে বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা ব্রিজের দুপাশে লম্বা বাঁশের সিঁড়ি বেঁধে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ওঠানামা করছেন।
প্রতিদিন এই অঞ্চলের সাধারণ মানুষ, আম স্বপ্ন গ্রামের বাসিন্দা এবং স্থানীয় স্কুল-কলেজ পড়ুয়া শত শত শিক্ষার্থী এই বিপজ্জনক বাঁশের সিঁড়ি বেয়ে চলাচল করছে। যেকোনো মুহূর্তে পা ফসকে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং রোগীদের পারাপারের ক্ষেত্রে ভোগান্তি চরমে পৌঁছেছে। দ্রুত এই ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ এবং অপর ব্রিজের কাজ শেষ করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে বিস্তারিত জানতে প্রতিনিধি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়,গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ ইউনিয়ন চেয়ারম্যানের সাথে যোগাযোগের চেষ্টা করছে। স্থানীয় সাংবাদিক রাজু বিশ্বাস দুর্জয় জানান আমার ধারণা বর্ষাকাল হওয়াতে এবং বিরুপ আবহাওয়া প্রকল্প বাস্তবায়নে কিছুটা সময় বিঘ্নিত করছে।তবে ৩ থেক ৬ মাসের মধ্যেই অন্য ব্রীজের কাজ হতে পারে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন