কলেজের ফিন্যান্স বিভাগের প্রভাষক মোহাম্মদ আবুল মনসুর-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
আলোচনা সভায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী, জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু তৈয়ব, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোশারফ হোসেন এবং রসায়ন বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নুরুল আজিম।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ব্যবসায় শিক্ষা বিভাগের তাহমিনা সুলতানা মিম, মো. আইয়ুব আনসারী, মানবিক বিভাগের নুসরাত সুলতানা এবং ব্যবসায় শিক্ষা বিভাগের অর্পিতা মহাজন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক চেতনা, দেশপ্রেম এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার গুরুত্ব তুলে ধরেন। পরে দেশ, জাতি ও মহান মুক্তির সংগ্রামে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি দিবসটির তাৎপর্য ধারণ করে আগামী প্রজন্মকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন