ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আজাদ হোসেন।

আকতার সানজিদা পপির সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দীপক ইসলাম সিকদার, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ-এর প্রতিনিধি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক বেলাল, প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসী আকতার, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আ. ন. ম. ছালেহ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিতু আচার্য, প্রাথমিক শিক্ষা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. ইলিয়াস, একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায় এবং আনসার ও ভিডিপি কর্মকর্তা আরজিনা আক্তার। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য ও গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরেন। পরে দেশ, জাতি এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আজাদ হোসেন।

আকতার সানজিদা পপির সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দীপক ইসলাম সিকদার, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ-এর প্রতিনিধি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক বেলাল, প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসী আকতার, মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতী বড়ুয়া, যুব উন্নয়ন কর্মকর্তা আ. ন. ম. ছালেহ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিতু আচার্য, প্রাথমিক শিক্ষা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. ইলিয়াস, একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায় এবং আনসার ও ভিডিপি কর্মকর্তা আরজিনা আক্তার। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য ও গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরেন। পরে দেশ, জাতি এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত